তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৬৯
তিনি বলেন, তিন ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ্ তা’আলা ভালবাসেন আর তিন ব্যাক্তি যে কোন সম্প্রদায়ের নিকট এসে কোন আত্মীয়তার ওসীলায় নয় বরং আল্লাহর ওয়াস্তে কিছু প্রার্থনা করে কিন্তু তারা তাকে ফিরিয়ে দেয় তখন তাদের মাঝ থেকে এক ব্যক্তি তাদের পেছনে ফেলে উঠে দাঁড়ায় এবং ঐ প্রার্থী ব্যক্তিকে এমন গোপনে কিছু দান করে যে আল্লাহ্ তা’আলা এবং যাকে দিয়েছে সে ছাড়া আর কেউ এই দান সম্পর্কে কিছু জানে না। (অপর এক ব্যক্তি হল) এক সম্প্রদায় রাতের সফরে চলেছে। শেষে নিদ্রা যখন তাদের সবচে প্রিয় বস্তু হয়ে দাঁড়ায় আর তারা (বালিশে) তাদের মাথা রেখে দেয় তখন এক ব্যক্তি সালাতে দাঁড়ায় এবং আমার হুযুরে (সন্তুষ্টি অর্জনের জন্য) কাকুতি-মিনতি ও রোনাযারী করে আর আমার আয়াতসমূহ তিলাওয়াত করে। (আরেক জন হল) এক ব্যক্তি কোন এক যুদ্ধাভিযানে শরীক হয়ে শত্রুর সম্মুখীন হয় এবং হেরে যায়। কিন্তু এমতাবস্তায়ও সেই ব্যক্তি শহীদ বা বিজয় লাভ না হওয়া পর্যন্ত বুক পেতে সামনে অগ্রসর হতে থাকে। পক্ষান্তরে যে তিন ব্যক্তিকে আল্লাহ্ তা’আলা ঘৃণা করেন তারা হলঃ বৃদ্ধ ব্যভিচারী, অহঙ্কারী ভিক্ষুক ও অত্যাচারী ধনী।