Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৮৯

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার খুলির দিকে ইশারা করলেন, বললেনঃ এর অনুরূপ শীশা যদি আসমান থেকে যমীনে ছুঁড়ে ফেলা হয় তবে রাত্রি হওয়ার আগেই তা যমীনে পৌঁছে যাবে। অথচ এতদুভয়ের ব্যবধান হল পাঁচশ’ বছরের পথ। কিন্তু যদি জাহান্নামের জিঞ্জীরের মাথা থেকে এটিকে নিক্ষেপ করা হয় তবে এর গোড়া পর্যন্ত বা এর গহ্বর পর্যন্ত পৌঁছার আগেই চল্লিশ বছর ধরে রাত দিন তা নিচে পড়তেই থাকবে।

ছবি বানান