তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৯০
তিনি বলেছেনঃ এই যে তোমাদের আগুন আদম সন্তানরা যা জ্বালায় তা হল জাহান্নামের উত্তাপের সত্তর ভাগের এক ভাগ মাত্র। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম এ-ই যথেষ্ট। তিনি বললেনঃ একে আরো ঊনসত্তর গুণ বৃদ্ধি করা হবে। আর এর উত্তাপের সমান হবে প্রতিটি গুণের উত্তাপ।