তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৯৬
তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নাম থেকে শেষ যে ব্যক্তিটি বের হবে আমি তাকে জানি। সেই ব্যক্তি তা থেকে নিতম্বের উপর ভর দিয়ে হেঁচড়িয়ে বের হবে। সে বলবঃ হে পরওয়ারদিগার! লোকেরা তো স্থান নিয়ে নিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলা হবেঃ জান্নাতের দিকে যাও, জান্নাতে গিয়ে দাখিল হও। এরপর লোকটি সেখানে দাখিল হবে যাবে। সে দেখতে পাবে লোকেরা আবসসমূহ গ্রহণ করে নিয়েছে। সে ফিরে আসবে। বলবেঃ হে পরওয়ারদিগার, লোকেরা তো আবাস গ্রহণ করে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাকে বলা হবে, যে কাল অতিবাহিত করে এসেছ তার কথা মনে পড়ে কি? সে বলবেঃ অবশ্যই। তাকে বলা হবেঃ তুমি (কি) আশা কর বল। লোকটি তার আশা প্রকাশ করে বলতে থাকবে। তখন তাকে বলা হবেঃ যা যা আশা করেছ সবই তোমাকে দেওয়া হল। এর সঙ্গে আরো (দেওয়া গেল) দুনিয়ার দশগুণ। লোকটি বলবেঃ আপনিা রাজাধিরাজ হওয়া সত্ত্বেও আমার সঙ্গে উপহাস করছেন! বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন মাস’উদ (রাঃ) বলেনঃ এখনেআমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাসতে দেখলাম। এমনকি তাঁর দাঁত ভেসে উঠল।