Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৯৭

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোকটি সব শেষে জাহান্নাম থেকে বের হবে এবং সবার পরে জান্নাতে দাখিল হবে সেই লোকটিকে আমি অবশ্যই জানি। এক ব্যক্তিকে আনা হবে। আল্লাহ্ তা’আলা (ফেরেশতাদের) বলবেনঃ এর ছোট ছোট গুনাহর কথা জিজ্ঞাসা কর আর বড় বড় গুনাহগুলো লুকিয়ে রাখ। এরপর তাকে বলা হবেঃ অমুক অমুক দিনে অমুক অমুক গুনাহ্ করেছিলে? অমুক অমুক দিনে অমুক অমুক গুনাহ্ করেছিলে? রাবী বলেনঃ (সব স্বীকার করে নেওয়ার পর) তাকে বলা হবেঃ এক একটি বদীর স্থলে তোমাকে নেকী দেওয়া হবে। লোকটি বলবেঃ হে রব! আমি আরো (বদ) কাজ করেছিলাম। সেগুলো তো এখানে দেখছি না! বর্ণনাকারী বলেনঃ এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হেসে উঠতে দেখলাম। এমন কি তাঁর দাঁত পর্যন্ত ভেসে উঠল।

ছবি বানান