তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৬৩
কুতায়বা (রহঃ) ...... আবূ রাফি’ (রাঃ) থেকে বর্ণনা করেছেন এবং অন্যেরা তা মারফু’রূপে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কাউকে যেন এমন অবস্থায় না পাই যে, সে সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে আর তার কাছে যখন আমার আদিষ্ট কোন বিষয় বা আমার নিষেধ সম্বলিত কোন হাদীস উত্থাপিত হবে সে (তাচ্ছিল্য ভরে) বলবে, আমি তা তা জানি না। আল্লাহর কিতাবে যা পাই আমরা তারই অনুসরণ করব।