তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৬৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খবরদার, হয়ত এমন ব্যক্তির উদ্ভব হবে যে, সে তার সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে তখন তার কছে আমার কোন হাদীস পৌছলে সে বলে উঠবে আমাদের এবং তোমাদের মাঝে তো আল্লাহর কিতাবই আছে। এতে আমরা যা হালাল হিসেবে পাব তা হালাল হিসেবে গ্রহণ করব। আর তাতে যা হারাম হিসাবে পাব তা হারাম মনে করব। শুনে রাখ, প্রকৃত অবস্থা হল এই যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ্ তা’আলা কর্তৃক হারামকৃত বস্তর মতই হারাম।