তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৭৯
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যে বিষয়ে তোমাদের না বলি, সে বিষয়ে তোমরা আমাকেও ছেড়ে রাখ। আর যখন কোন বিষয় আমি তোমাদের বলি তখন তোমরা তা আমার নিকট থেকে গ্রহণ করে নিবে। নবীদের সঙ্গে বেশি প্রশ্ন ও বিরোধের কারণেই তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে।