তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৮০
হাসান ইবন সাব্বাহ আল বাযযার ও ইসহাক ইবন মূসা আনসারী (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে মারফূ’ রিওয়ায়ত হিসাবে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অচিরেই লোকেরা ইলম তালাশে তাদের উটের উপর চড়ে সফর করবে। কিন্তু তারা মদীনার আলিম অপেক্ষা বেশী জ্ঞানী আর কাউকে পাবে না।