Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৮২

প্রায় ২ মিনিট · ১৮২ শব্দ

তিনি বলেন, আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু-এর নিকট মদীনা থেকে এক ব্যক্তি এল। তিনি তখন দামেশকে ছিলেন। তিনি (লোকটিকে) জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি জন্য এসেছে? লোকটি বললঃ একটি হাদীসের জন্য। আমার কাছে খবর পৌঁছে যে, এই হাদীসটি আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়ত করে থাকেন। তিনি বললেনঃ অন্য কোন প্রয়োজনে তুমি আস নি? লোকটি বললঃ না। তিনি বললেনঃ কোন ব্যবসার উদ্দেশ্যে আসনি? লোকটি বললঃ না, বরং আমি একমাত্র ঐ হাদীসটির অন্বেষণে এসেছি। তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইলম তালাশের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ্ তা’আলা এর দ্বারা তাকে জান্নাতের পথে পরিচালিত করেন। ইলম অন্বেষণকারীর সন্তুুষ্টির জন্য ফিরিশতাগণও তাদের পাখা নামিয়ে দেন। আসমানে যা কিছু আছে এবং যমিনে যা কিছু আছে, এমনকি পানির মৎস্য পর্যন্ত আলিমের জন্য ইস্তিগফার করে। একজন আবেদের উপর একজন আলিমের ফযীলত সেরূপ যেরূপ নক্ষত্রপুঞ্জের উপর চাঁদের ফযীলত। আলিমগণ হলেন আম্বিয়া কিরামের ওয়ারিছ। নবীগণ তো মীরাছ হিসাবে দীনার বা দিরহাম রেখে যান না। তাঁরা মীরাছ হিসাবে রেখে যান ইলম, যে ব্যক্তি তা গ্রহণ করল সে তো পূর্ণ হিস্যা লাভ করল।

ছবি বানান