তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৮৩
তিনি বলেন, আমি বলেছিলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে বহু হাদীস শুনে থাকি কিন্তু আমার আশংকা হয় যে, শেষ কথা প্রথম অংশকে ভুলিয়ে দিবে। সুতরাং আমাকে এমন একটি কলেমা বলুন যার মধ্যে সবকিছুই শামিল রয়েছে। তিনি বললেনঃ যা তুমি জান সে ব্যাপারে তুমি আল্লাহ্ কে ভয় করে চলবে।