তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭০৯
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরার একটি ছিদ্র দিয়ে এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে উঁকি দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল একটি চুলের কাঠি। তা দিয়ে তিনি তাঁর মাথা চুলকাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ আমি যদি জানতাম যে, তুমি আমার দিকে তাকাচ্ছ তবে অবশ্যই এটি দিয়ে তোমার চোখে আঘাত করতাম। চোখের জন্যই তো অনুমতি গ্রহণের বিধান রাখা হয়েছে।