Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭১০

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেনঃ একবার সাফওয়ান ইবন উমায়্যা রাদিয়াল্লাহু আনহু প্রথম দোহন করা কিছু দুধ, কিছু ছানা ও কিছু কাঁকুড়সহ তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রেরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা উপত্যকার উঁচু দিকে অবস্থান করছিলেন। তিনি বলেনঃ আমি অনুমতি না নিয়েই এবং সালাম না করেই তাঁর কাছে প্রবেশ করলাম। তিনি তখন বললেনঃ ফিরে যাও। বল, আসসালামু আলাইকুম। আমি কি প্রবেশ করতে পারি? এ ঘটনাটি ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণের পরবর্তী সময়ের।

ছবি বানান