তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৩৬
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক ছয়টি নেকীর কাজ। সাক্ষাতের সময় সালাম করা, ডাক দিলে সাড়া দেওয়া, হাঁচি দিলে তাঁকে দু’আর মাধ্যমে উত্তর দেওয়া। অসুস্থ হলে তাঁর খোঁজ-খবর নেওয়া, মারা গেলে তার জানাযার পেছনে চলা এবং নিজের জন্য যা পছন্দ করে তার জন্যও তা পছন্দ করা।