তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৩৭
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুমিনের প্রতি আরেক মুমিনের হক হল ছয়টিঃ অসুস্থ হলে তাকে দেখতে যাবে, মারা গেলে তার জানাযায় হাযির হবে। তাকে ডাক দিলে সে সাড়া দিবে। যখন সাক্ষাৎ হবে তখন তাকে সালাম করবে, হাঁচি দিলে তার জওয়াবে দু’আ করবে। উপস্থিত-অনুপস্থিত সকল সময় তার কল্যাণ কামনা করবে।