Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৭৩

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেনঃ একবার রাসুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তাঁর কাছে এক ব্যক্তি আসল। তার সঙ্গে ছিল একটি গাধা। সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এতে আরোহণ করুন। আর সে নিজে পেছনে সরে আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, তুমিই তোমার বাহনের অগ্রাভাগের অধিক হক রাখ। তবে আমাকে যদি তা অর্পণ কর তবে ভিন্ন কথা। লোকটি বললঃ আমি আমার হক আপনাকে অর্পন করলাম। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এরপর তিনি তাতে আরোহণ করলেন।

ছবি বানান