তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৭৪
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (বর্তমানে) তোমাদের আনমাত (নরম পশমী চাদর) আছে কি? আমি বললামঃ আমাদের আনমাত কেত্থেকে হবে? তিনি বললেনঃ শোন, অচিরেই তোমাদের তা হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি আমার স্ত্রীকে যখন বলি যে, তোমার আনমাতটি সরিয়ে নাও, তখন সে বলেঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সম্পর্কে বলে যান নি যে, অচিরেই তোমাদের আনমাত হবে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ অনন্তর আমি তাকে (এ কথা বলা) ছেড়ে দিলাম।