তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮০৫
তিনি বলেনঃ আমি এবং আবদুল্লাহ্ ইবন আবূ তালহা আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু-কে তাঁর অসুস্থতার সময় দেখতে গেলাম। আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে মূর্তি বা ছবি আছে সে ঘরে ফিরিশতা প্রবেশ করেন না।