Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮০৬

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার কাছে জিবরীল এসছিলেন। তিনি বলেছেনঃ আমি গতরাতে আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি যে ঘরে ছিলেন সে ঘরে প্রবেশ করতে আমি বাধাগ্রস্ত হলাম। কারণ ঘরের দরজায় ছিল পুরুষের প্রতিকৃতি। ঘরে একটি পাতলা লাল পর্দা ছিল। এতে কিছূ প্রতিকৃতি নকশা করা ছিল। ঘরে একটি কুকুরও ছিল। সুতরাং আপনি দরজার প্রতিকৃতির মাথাটি কেটে দিতে বলুন তবে তবে তা গাছের আকার ধারণ করবে। আর পর্দাটি ছিঁড়ে ফেলে দু’টো গদি বানাতে নির্দেশ দিন। এ গদি দু’টো সাধারণ ব্যবহারের জন্য পরে থাকবে। আর কুকুরটিকে বের করে দিতে আদেশ দিন। অনন্তর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেনঃ হাসান বা হুসায়ন রাদিয়াল্লাহু আনহুমা-এর একটি কুকুর ছানা তোরঙ্গের নিচে ছিল। এটিকে বের করে দিতে তিনি নির্দেশ দেন, ফলে এটিও বের করে দেওয়া হয়।

ছবি বানান