Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৬৭

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গাছের মধ্যে একটি গাছ এমন যার পাতা ঝরে না। এটি হল মু’মিনের উদাহরণ। তোমরা বলতো সেটি কি? আবদুল্লাহ্ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু বলেনঃ উপস্থিত লোকদের ধারণা বন-বৃক্ষের উপর গিয়ে আপতিত হতে থাকে। কিন্তু আমার ধারণা হয় যে, এটি হল খেজুর বৃক্ষ। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি হল খেজুর বৃক্ষ। কিন্তু আমার তা বলতে লজ্জা লাগে। আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার মনে যে ধারণার উদয় হয়েছিল তা (আমার পিতা) উমর রাদিয়াল্লাহু আনহু-কে বললাম। তিনি বললেনঃ তুমি যদি এটা বলতে তবে অমুক অমুক সম্পদ আমার হাতে আসা অপেক্ষা তা আমার নিকট অধিক প্রিয় ছিল।

ছবি বানান