Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৬৮

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো দরজার সামনে যদি একটা নহর থাকে আর সে যদি তাতে দিনে পাঁচবার গোসল করে তবে তার শরীরে কোন ময়লা থাকতে পারে বলে কি তোমাদের ধারণা হয়? সাহাবীরা বললেন, না, কোন ময়লা তার থাকতে পারে না। তিনি বললেনঃ পাঁচ ওয়াক্ত সালাত (নামায) ও তদ্রম্নপ। এগুলোর মাধ্যমে আল্লাহ্ তা’আলা গুনাহসমূহ বিলীন করে দেন।

ছবি বানান