Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯২৩

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (রাতের) সালাত (নামায) ও কিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বললেনঃ তাঁর সালাত (নামায) জেনে তোমরা কি করবে? তিনি সালাত (নামায) আদায় করতেন পরে যতক্ষণ সালাতে থাকতেন সেই পরিমাণ সময় ঘুমাতেন। এরপর ঘুমে থাকা সময় পরিমাণ সালাত (নামায) আদায় করতেন। এরপর পুনরায় যে পরিমাণ সময় সালাতে ব্যয় করতেন সেই পরিমাণ সময়ই তিনি ঘুমাতেন, যতক্ষণ না সকাল হতো। তারপর উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তাঁর কিরাআতের বিবরণ দিলেন এবং বললেন যে, তাঁর কিরআত ছিল পরিষ্কার, এক এক অক্ষর সুস্পষ্ট।

ছবি বানান