তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৪৬
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ্! কতদিনে আমি কুরআন পাঠ করব? তিনি বললেনঃ মাসে একবার খতম করবে। আমি বললামঃ আমি তো এর চেয়েও বেশী পড়তে সক্ষম। তিনি বললেনঃ বিশদিনে একবার খতম করবে। আমি বললামঃ আমি এর চেয়েও বেশি পড়তে সক্ষম। তিনি বললেনঃ পনের দিনে একবার খতম করবে। আমি বললামঃ আমি এর চেয়েও বেশি পড়তে সক্ষম। তিনি বললেনঃ দশদিনে একবার খতম দিবে। আমি বললামঃ আমি এর চেয়েও বেশি পড়তে সক্ষম। তিনি বললেনঃ তবে পাঁচ দিনে একবার খতম দাও। আমি বললামঃ আমি এর চেয়েও বেশি পড়তে সক্ষম। কিন্তু তিনি আমাকে আর অবকাশ দিলেন না।