তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৪৫
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার কোন ভাইয়ের দুনিয়ার কোন পেরেশানী দূর করবে আল্লাহ্ তা’আলা কিয়ামতের দিনে তার কোন পেরেশানী দূর করে দিবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন দোষ গোপন করবে আল্লাহ্ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যে ব্যক্তি কোন দরিদ্র জনের কষ্ট লাঘব করবে আল্লাহ্ তা’আলা দুনিয়া ও আখেরাতে তা কষ্ট লাঘব করবেন। আল্লাহ্ তা’আলা ততক্ষণ তাঁর বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। যে ব্যক্তি ইলম-তালাশে পথ চলবে আল্লাহ্ তা’আলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। যখন কোন সম্প্রদায় সমজিদে বসে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর পাঠ করে তখন তাদের উপর সাকীনা (প্রশান্তি) নাযিল হয়, রহমত তাদেরকে আচ্ছাদিত করে দেয় এবং ফিরিশতারা তাদের বেষ্টন করে রাখেন। আমল যাকে পিছিয়ে নেয় বংশ (মর্যদা) তাঁকে এগিয়ে নিতে পারবে না।