Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৫৬

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীঃ (ادْخُلُوا الْبَابَ سُجَّدًا) (২ঃ ৫৮) (বানূ ইসরাঈল) তোমরা আনত হয়ে দ্বারে প্রবেশ কর- প্রসঙ্গে বলেছেনঃ তারা (আল্লাহর নির্দেশ অমান্য করে) নিতম্বের উপর ভর করে দ্বারে প্রবেশ করে। এই সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত আছে যে, (فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلاً غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ) কিন্তু এই জালিমরা তাদের যা বলা হয়েছিল তৎপরিবর্তে অন্য কথা বলল (২ঃ ৫৯) সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারা বলল, যবের ভেতর শস্য দানা।

ছবি বানান