Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৫৭

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, এক নিবিড় অন্ধকার রাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। কেবলা কোন দিকে আমরা তা জানতে পারলাম না। সুতরাং আমাদের প্রত্যেকেই নিজ নিজ বিবেচনানুযায়ী কিবলা নির্ধারণ করে সালাত (নামায)আদায় করে নেয়। সকালে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট বিষয়টি উত্থাপন করি। তখন নাযিল হলঃ (فاَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ) (যে দিকে তোমরা মুখ ফিরাবে সে দিকেই আল্লাহর চেহারা (২ঃ ১১৫)।

ছবি বানান