তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৬৪
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন (কিবলার বিষয়ে) কা’বার দিকে ফিরানো হল তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের সেই সব ভাইদের কি হবে যারা বায়তুল মুকাদ্দাসের দিকে সালাত (নামায) আদায় করেছেন এবং সে যুগে মারা গিয়েছেন? এই প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ (وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ) 'আল্লাহ্ এমন নন যে, তাদের ঈমান ব্যর্থ করে দিবে।' (২ঃ ১৪৩)হাদীসটি হাসান-সহীহ।