Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৬৮

প্রায় ২ মিনিট · ১৮২ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের আমল ছিল, যখন তাদের মধ্যে কেউ সিয়াম পালনের পর ইফতারের সময় এসে পড়লে তিনি যদি ইফতার করার পূর্বেই ঘুমিয়ে পড়তেন তবে এই রাত এবং পরের দিন সূর্যাস্ত না হওয়া পর্যন্ত কিছুই আহার করতেন না। কায়স ইবন সিরমা আনসারী রাদিয়াল্লাহু আনহু একবার সওম পালন করছিলেন। ইফতারের সময় হওয়ার পর স্ত্রীর কাছে এসে বললেনঃ কোন খাবার আছে কী? স্ত্রী বললঃ নেই তবে আপনার জন্য কিছু তালাশ করে আনতে যাচ্ছি। সারাদিন তিনি কাজ করে এসেছিলেন। তাই তাঁর দু’চোখে ঘুম ভর করল। তাঁর স্ত্রী এসে তাঁকে দেখে বললেনঃ হায়, আপনিত বঞ্চিত। পরের দিন দুপুরে তিনি বেঁহুশ হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে বিষয়টি উল্লেখ করা হল। তখন এই আয়াত নাযিল হয়ঃ (أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ) ’সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে’ (২ঃ ১৮৭)। সাহাবীগণ এতে অত্যন্ত আনন্দিত হলেন। আরো নাযিল হলঃ (فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ) তোমরা পানাহার কর যতক্ষণ না রাত্রির কৃষ্ণ রেখা ঊষার শুভ্র রেখা স্পষ্টভাবে প্রতিভাত হয় (২ঃ ১৮৭)।

ছবি বানান