Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৬৭

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এলেন সাতবার বায়তুল্লাহর তওয়াফ করলেন। তখন তাঁকে আমি পাঠ করতে শুনেছিঃ (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى) তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ কর (২ঃ ১২৫)। তারপর তিনি মাকামের পেছনে সালাত (নামায) আদায় করলেন। এরপর হাজারে আসওয়াদে আসলেন এবং একে চুম্বন করলেন। এরপর বললেনঃ আল্লাহ্ যা প্রথমে উল্লেখ করেছেন। আমরা তা থেকে শুরু করব। এরপর পাঠ করলেনঃ (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ)।

ছবি বানান