তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৭১
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বললেনঃ (حَتََّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ) (যতক্ষণ না শুভ্র সূতা কৃষ্ণ সূতা থেকে স্পষ্ট হয়)। আদী বলেন, আমি দুটো রশি নিলাম। একটি কাল আরেকটি সাদা। আমি এ দুটোকে দেখতে লাগলাম। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বললেন। কি বলেছিলেন রাবী সুফইয়ান তা স্মরণ রাখতে পারেন নি। তিনি আরো বললেনঃ এ তো হল রাত ও দিন (এর রেখা)।