Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৭৫

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হজ্জ হল আরাফাতের (অবস্থানের) নাম। হজ্জ হল আরাফাতের (অবস্থানের) নাম। হজ্জ হল আরাফাতের (অবস্থানের) নাম। মিনা অবস্থানের দিন হল তিন দিন। কেউ যদি দুই দিন থেকে ত্বরা করে চলে আসে তাতেও কোন গুনাহ নেই। (فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلاَ إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلاَ إِثْمَ عَلَيْهِ) ফজর উদয়ের আগে আগে কেউ যদি আরাফা পেয়ে যায় তবে সে হজ্জ পেয়ে গেল। ইবন আবূ উমর (রহঃ) বর্ণনা করেন যে, সুফইয়ান ইবন উয়ায়না বলেছেনঃ এটি হল ছওরী বর্ণিত একটি শ্রেষ্ঠ হাদীস। হাদীসটি হাসান-সহীহ। এটিকে শু’বা (রহঃ) বুকায়র ইবন আতা (রহঃ) থেকে রিওয়ায়ত করেছেন। বুকায়র ইবন আতা (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

ছবি বানান