Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৭৪

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমি তখন একটি ডেকচীর নীচে আগুন জ্বালাচ্ছিলাম। তখন উকুন আমার কপালে (বা বললেন আমার ভ্রু দিয়ে) ঝরে পড়ছিল। তিনি বললেনঃ তোমার কীটগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমার মাথা মুন্ডন করে ফেল। আর (ফিদইয়া হিসাবে) একটি কুরবানী দাও বা তিন দিন রোযা রাখ বা ছয় জন মিসকীনকে আহার করাও। রাবী আবূ আইয়্যুব বলেন, কোন বিষয়টি প্রথমে বলেছেন তা আমি জানি না। হাদিসটি হাসান-সহীহ।

ছবি বানান