Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৮৯

প্রায় ১ মিনিট · ১৪৬ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে লোক সকল! আল্লাহ্ পবিত্র আর পবিত্র জিনিস ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না। আল্লাহ্ তা’আলা তার রাসূলগণকে যে বিষয়ের নির্দেশ দিয়েছেন মু’মিনদেরও সে বিষয়ে নির্দেশ দিয়েছেন। বলেছেনঃ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ’’হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু থেকে আহার করুন এবং সৎকর্ম করুন। আপনারা যা করেন সে সম্বদ্ধে আমি সবিশেষ অবহিত (মু’মিনূন ২৩ঃ ৫১)। হে মু’মিনগণ, তোমাদেরকে আমি যে সব পবিত্র বস্ত দিয়েছি তা থেকে আহার কর(২ঃ ১৭২) আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, দীর্ঘ সফরে তার অবস্থা উস্কুখুস্ক, ধূলি মলিন, আসমানের দিকে হাত লম্বা করে বলে, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার, কিন্তু খাদ্য তার হারাম, পানীয় তার হারাম, পোষাক-পরিচ্ছদ তার হারাম। তার লালন-পালন হয়েছে হারাম মাল দিয়ে সুতরাং কেমন করে তার দু’আ কবূল করা হবে?

ছবি বানান