তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৮৮
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ রয়েছে এবং ফিরিশতারও স্পর্শ রয়েছে। শয়তানের স্পর্শ হল মন্দ কাজে প্ররোচিত করা এবং সত্য অস্বীকার করা। আর ফিরিশতাদের স্পর্শ হল ভাল কাজে উৎসাহিত করা এবং সত্যকে স্বীকার করা। কেউ যদি তার নিজের মধ্যে এই জিনিস (ভাল ভাবে) পায় তবে সে যেন এটিকে আল্লাহর পক্ষ থেকেই জানে এবং এর জন্য যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় আর কোন ব্যক্তি যদি নিজের মধ্যে অন্য ভাব পায় তখন যেন সে শয়তান থেকে আল্লাহর পানাহ চায়। এরপর তিনি পাঠ করলেনঃ (الشََّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ) ’’শয়তান তোমাদের দারিদ্রের ভয়ে দেখায় এবং অশ্লীলতা ও কার্পণ্যের নির্দেশ দেয়।’’ (২ঃ ২৬৮)