Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৯১

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা-কে আল্লাহ্ তা’আলার এই ইরশাদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেনঃ إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ তোমাদের মনে যা আছে তা প্রকাশ কর বা গোপন কর আল্লাহ্ তোমাদের থেকে এর হিসাব নিবেন (مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ) (২ঃ ২৮৪) এবং ............... যে কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে। (৪ঃ ১২৩)। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ এই বিষয়ে রাসুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করার পর আজ পর্যন্ত আর কেউ আমাকে এই প্রশ্ন করে নি। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ আল্লাহ্ তা’আলা জ্বর-জারি, আপদ-বিপদের মাধ্যমে বান্দাকে যে শাস্তি দেন এ হল তা। এমনকি যে সামান্য জিনিস-পত্র সে জামার হাতার মধ্যে রাখে তা হারিয়ে গেলে যে পেরেশানী তার হয় তাও। (তাতেও তার গুনাহ মাফ করে দেওয়া হয়)। অবশেষে লাল সোনা যেমন হাঁপর থেকে (আগুনে পুড়ে) নির্মল হয়ে বেরিয়ে আসে তেমনি বান্দাও তার গুনাহ্ সমূহ থেকে (নির্মল হয়ে) বেরিয়ে আসে।

ছবি বানান