Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৯২

প্রায় ২ মিনিট · ১৬৯ শব্দ

তিনি বলেনঃ إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ (২ঃ ২৮৪) আয়াতটি নাযিল হলে সাহবীদের অন্তরে এত চিন্তার উদ্রেক হল যে, আর কোন বিষয়ে তাদের এত চিন্তা কখনও হয় নি। তাঁরা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেনঃ তোমরা বল, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য স্বীকার করলাম। আল্লাহ্ তা’আলা তাঁদের হৃদয়ে ঈমান ঢেলে দিলেন। তারপর নাযিল করলেনঃ آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ ’’রাসূল তাঁর প্রতি তার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাতে ইমান এনেছেন এবং মু’মিনগণও (২ঃ ২৮৬ )। আল্লাহ্ বললেনঃ এটি কবুল করলাম। হে রব, আমাদের পূর্ববর্তীদের উপর যেমন শুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন গুরু দায়িত্ব অর্পণ করো না (২ঃ ২৮৬)। আল্লাহ্ বললেনঃ কবুল করলাম। ’’হে রব, আমাদের উপর এমন বোঝা দিয়ো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মুছে দাও। আমাদের মাফ কর। আমাদের উপর রহম কর। তুমিই তো আমাদের মালিক। সুতরাং কাফির কওমের উপর আমাদের বিজয় দাও (২ঃ ২৮৬)।’’

ছবি বানান