তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৯৬
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিমের সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা কসম করে তবে আল্লাহর সঙ্গে এমনভাবে সাক্ষাত করবে যে, তিনি তার উপর রাগাম্বিত থাকবেন। আশআছ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমার বিষয়েই এটি নাযিল হয়েছিল। আমার ও এক ইয়াহূদীর মাঝে একটা যমীন ছিল। কিন্তু সে ব্যক্তি আমার হিস্যা অস্বীকার করে। তখন আমি বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলাম, তিনি বললেনঃ তোমার কোন সাক্ষী আছে কি? আমি বললামঃ না। তিনি ইয়াহূদীটিকে বললেনঃ তুমি কসম করে বল। আমি বললামঃ তা হলে তো সে কসম করে ফেলবে। আর মাল নিয়ে যাবে। তখন আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً যারা আল্লাহ্ সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে এরা তারা পরকালে যাদের কোন অংশ নেই। (৩ঃ ৭৭)।