Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৯৭

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, আবূ তালহার একটি বাগান ছিলঃ (لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ) أَوْ : (مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا) ’তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পূণ্য লাভ করতে পারবে না’ (৩ঃ ৯২) অথবা কে সে যে আল্লাহ কে উত্তম ঋণ প্রদান করবে? (২ঃ ২৪৫) আয়াতটি নাযিল হলে আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসুলাল্লাহ্! আমার এই বাগানটি আল্লাহর জন্য দান করলাম। গোপনে এটি আল্লাহর পথে দিতে পারলে সে কথা প্রকাশ করতাম না। তিনি বললেনঃ তোমার নিকট-আত্মীয়দের দিয়ে দাও। অথবা বললেন, অধিক নিকট-আত্মীয়দের দিয়ে দাও।

ছবি বানান