তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০২৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সামনে কুরআন তিলাওয়াত করতে নির্দেশ দিলেন, তিনি তখন মিম্বরে উপবিষ্ট ছিলেন। আমি সূরা নিসা থেকে তিলাওয়াত করলাম। যখন এই আয়াত পৌঁছলামঃ (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا) সে দিন কী অবস্থা হবে যে দিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে (৪ঃ ৪১)। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁর হাত দিয়ে চাপ দেন। আমি তাঁর দিকে তাকালাম। তাঁর দু’চোখ বেয়ে অশ্রু পড়ছিল। আবুল আহওয়াস (রহঃ) এটি আ’মাশ ... ইবরাহীম ... আলকামা ... আবদুল্লাহ্ (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। আসলে তা হবে ইবরাহীম ... উবায়দা-আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু।