তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০২৫
তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেনঃ তুমি আমার সামনে তিলাওয়াত কর। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনার কাছে তিলাওয়াত করব? অথচ আপনারই উপর নাযিল হয়েছে তা! তিনি বললেনঃ অন্যের কাছ থেকে শুনতেও আমি ভালবাসি। আমি সূরা নিসা থেকে তিলাওয়াত করতে লাগলাম। অবশেষে যখন (وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا) (৪ঃ ৪১) আয়াত পর্যন্ত পৌঁছলাম তিনি বলেনঃ তখন দেখলাম রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে।