তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩০
বানু সুলায়ম গোত্রের এক ব্যক্তি একদল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে তার বকরীর পালও ছিল। সে সাহাবীদের সালাম করল। সাহাবীরা (পরস্পর) বললেনঃ এ তোমাদের থেকে নিজেকে রক্ষা করার জন্যই সালাম করেছে। তখন তারা উঠে দাঁড়ালেন এবং তাকে হত্যা করলেন ও তার বকরীর পাল নিয়ে নিলেন। এই সব নিয়ে তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তখন আল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلاَمَ لَسْتَ مُؤْمِنًا হে মু’মিনগণ তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন সব বিষয়ে পরিস্কার পরীক্ষা করে নিবে। যে তোমাদের সালাম করবে তাকে বলবে না যে তুমি মু’মিন নও ..... (৪ঃ ৯৪)।