Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩১

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

(لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ) মু’মিনদের মধ্যে যারা গৃহে উপবিষ্ট তারা সমান নয় (৪ঃ ৯৫) এই আয়াত নাযিল হলে আমর ইবন উম্ম মাকতূম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি ছিলেন অন্ধ। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো অন্ধ। আমাকে আপনি কি নির্দেশ দেন? আল্লাহ্ তা’আলা তখন নাযিল করলেনঃ (غَيْرُ أُولِي الضَّرَرِ) তবে যারা অক্ষম তাদের কথা ভিন্ন ...... (৪ : ৯৪)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দোয়াত ও কাঁধের মসৃণ হাড্ডি নিয়ে এস (বা বললেন) তখতী ও দোয়াত নিয়ে এস (এবং তা লিখে নাও)।

ছবি বানান