তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩৮
তিনি বলেনঃ (مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ) যে মন্দ করবে তাকে এর শাস্তি প্রদান করা হবে (৪ঃ ১২৩) এই আয়াত নাযিল হলে তা মুসলিমদের জন্য খুব মনোকষ্টের কারণ হয়। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করেন। তিনি বললেনঃ সত্যের নিকটবর্তী থাক এবং সরল-সোজা পথ অবলম্বন কর। মু’মিনের যে ক্লেশই হোক না কেন এমনকি তার গায়ে যদি কোন কাঁটা বিঁধে বা কোন বিপদে-আপদ যদি তার উপর আপতিত হয়- সব কিছুই তার গুনাহর কাফফারা হয়।