তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩৯
তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপবিষ্ট ছিলাম। তখন এই আয়াত নাযিল হয়ঃ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلاَ يَجِدْ لَهُ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلاَ نَصِيرًا যে কেউ মন্দ কাজ করবে তার প্রতিফল সে পাবেই এবং আল্লাহ্ ছাড়া সে কোন অভিভাবক ও কোন সহায়ক পাবে না। (৪ঃ ১২৩) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ বকর! আমি কি তোমার কাছে একটি আয়াত পড়ব না, যা আমার উপর নাযিল হয়েছে? আমি বললামঃ অবশ্যই ইয়া রাসূলাল্লাহ্! তিনি আমাকে তা পড়ে শোনালেন। আমি আর কিছুই জানি না তবে আমার পিঠে যেন একটি আঘাত অনুভব করলাম। এর জন্য আমি পিঠ টান করলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আবূ বকর! তোমার কি হল? আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোন, আমাদের মধ্যে এমন কে আছে যে মন্দ কাজ করে না? আমরা যা কিছু করি সবকিছুরই কি প্রতিফল ভোগ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ বকর! তুমি এবং মু’মিনদের তো দুনিয়াতেই এর বদলা হয়ে যাবে। শেষে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় তাদের সাক্ষাত হবে যে, তাদের কোন গুনাহ্ থাকবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে মন্দ সব কিছু জমা করা হবে। অবশেষে কিয়ামতের দিন তাদের সে সবের প্রতিফল প্রদান করা হবে। হাদীসটি গারীব। এর সনদের সমালোচনা রয়েছে। মূসা ইবন উবায়দা হাদিস রিওয়ায়তের ক্ষেত্রে যঈফ। ইয়াহ্ইয়া ইবন সাঈদ এবং আহমাদ ইবন হাম্বল (রহঃ) তাকে যঈফ বলেছেন। ইবন সাব্বা-এর মাওলাও অজ্ঞাত। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি অন্যভাবেও বর্ণিত আছে। এর সনদে ও সহীহ নয়। এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।