Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৪০

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেনঃ সাওদা রাদিয়াল্লাহু আনহা-এর আশংকা হয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তালাক দিয়ে দিবেন। তাই তিনি তাঁকে বললেনঃ আমাকে আপনি তালাক দিবেন না। আমাকে আপনার বিবাহে স্থিত রাখুন। আমার জন্য নির্ধারিত দিনটি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর জন্য নির্ধারণ করে নিন। তিনি তাই করলেন। তখন এই আয়াত নাযিল হয়ঃ (فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ) তারা (স্বামী-স্ত্রী)) যদি পরস্পর আপস-নিষ্পত্তি করে নেয় তবে তাতে তাদের কোন দোষ নেই; বরং আপস-নিষ্পত্তিই শ্রেয় (৪ঃ ১২৮) যে বিষয়ের উপর তারা আপস করবে তা জায়েয। এটা ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর বক্তব্য।

ছবি বানান