তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৪৩
তিনি বলেন, জনৈক ইয়াহুদী উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-কে বলল, হে আমীরুল মু’মিনীনঃ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا আজ পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন, পরিসমাপ্তি করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামত আর দ্বীন হিসাবে তোমাদের জন্য ইসলামকে মনোনিত করলাম। (৫ঃ ৩) আয়াতটি যদি আমাদের উপর নাযিল হত তা হলে সেই দিনটিকে আমরা উৎসবের দিন হিসাবে নির্ধারণ করতাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমি অবশ্যই জানি এই আয়াতটি কোন দিন নাযিল হয়েছিল, এটি আরাফার দিন, জুমাবারে নাযিল হয়েছিল।