Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৪৪

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেনঃ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহ এই আয়াতটি তিলাওয়াত করলেনঃ (৫ঃ ৩) الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا তাঁর কাছে এক ইয়াহুদী উপস্থিত ছিল। সে বললঃ আমাদের উপর যদি এমন একটি আয়াত নাযিল হত তবে সেই দিনটিকে আমরা উৎসবের দিন হিসাবে নির্ধারণ করতাম। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এটি তো আমাদের দুই ঈদের দিন নাযিল হয়েছেঃ জুমআর দিন এবং আরাফার দিন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়ত হিসাবে হাদীসটি হাসান-গারীব।

ছবি বানান