তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৫৪
তিনি বলেনঃ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি যদি গোশত খাই তবে স্ত্রী সম্ভোগের জন্য অস্থির হয়ে পড়ি এবং যৌন স্পৃহা আমাকে উত্তেজিত করে। তাই আমি নিজের জন্য গোশত হারাম করে দেই। আল্লাহ তা’আলা তখন নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلاَ تَعْتَدُوا إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلاَلاً طَيِّبًا হে মুমিনগণ! আল্লাহ্ তোমাদের জন্য উৎকৃষ্ট যে সব বস্ত হালাল করেছেন সে সব বস্তকে তোমরা হারাম করবে না এবং সীমালংঘন করবে না। আল্লাহ্ সীমালংঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ্ তোমাদের যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে তোমরা আহার কর( ৫ঃ ৮৭-৮৮)। হাদিসটি হাসান-গারীব। উছমান ইবনু সা’দ (রহঃ) এর রিওয়ায়াত ছাড়া কেউ কেউ এটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। এতে ইবন আব্বাস (রাঃ) এর উল্লেখ নেই। খালিদ হাযযা এটি ইকরিমা (রহঃ) সূত্রে মুরসাল রূপে রিওয়ায়ত করেছেন।