তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৫৫
তিনি বলেনঃ (وَلِِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً) লোকদের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ আছে আল্লাহর উদ্দেশে ঐ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য। (৩ঃ ৯৭) আয়াত নাযিল হলে সাহাবীরা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! প্রতি বছরেই কি তা করতে হবে? তিনি চুপ করে রইলেন। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্! প্রতি বছরেই কি তা করতে হবে? তিনি বললেনঃ না, যদি হ্যাঁ বলতাম তবে তো তা অবশ্য কর্তব্য হয়ে যেত। আল্লাহ্ তা’আলা তখন এই আয়াত নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ হে মু’মিনগণ! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করবে না, যা প্রকাশ হলে তোমাদের খারাপ লাগবে (৫ঃ ১০১)। আলী রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়ত হিসাবে হাদিসটি হাসান-গারীব। এই বিষয়ে আবূ হুরায়রা ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।