Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৫৭

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেনঃ হে লোক সকল! তোমরা এই আয়াত পাঠ করে থাক যে, (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لاَ يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ) হে মু’মিনগণ, তোমাদের নিজেদের সংশোধন করাই তোমাদের কর্তব্য। তোমরা যদি হিদায়তের উপর থাক, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না (৫ঃ ১০৫)। অথচ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মানুষ যখন কোন জালিমকে দেখে আর তার হাত ধরে যদি তাকে নিবৃত না করে তবে আশংকা যে, অচিরেই আল্লাহ্ তা’আলা তাদেরকে ব্যাপক আযাবে নিপতিত করবেন। হাদীসটি হাসান-সহীহ। একাধিক রাবী এটি ইসমাঈল ইবন আবূ খালিদ (রহঃ) সূত্রে মারফু’ হিসাবে অনুরূপ রিওয়ায়ত করেছেন। কোন কোন রাবী ইসমাঈল ..... কায়স (রহঃ) সূত্রে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য রূপে এটি রিওয়ায়ত করেছেন। তাঁরা এটি মারফু’ করেন নি।

ছবি বানান